2 জন পড়েছেন
বিরলে নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে পূনর্মিলন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিরলের ০৩ নং ধামইর ইউনিয়নের ঢেড়াপাটিয়া এলজিইডি পার্কে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাশেম আলী এর সভাপতিত্বে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, সাদেক আলী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক জেবুন নাহার, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুবদলের যুগ্মআহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজসহ ইউনিয়ন/ওয়ার্ড বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, কেউ চাঁদাবাজি, দখলবাজি, মাদককারবারী বা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হলে তাঁর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। অতীতের মত কেউ কোন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে প্রশাসনে বা কোথাও কোন সুযোগ সুবিধা পাবেন না। বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনবান্ধব কর্মসুচিতে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারি সুযোগ সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে, কোন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে হবে না। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তাই আমাদের সকলকে সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে হবে।