1 জন পড়েছেন
দিনাজপুরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে অত্যন্ত্ম উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত্ম স্কুল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় প্রতিষ্ঠানটির প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং ৮৫টি স্টলে তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।
মেলায় প্রদর্শিত ৮৫টি প্রজেক্টের মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে সেরা ৯টি প্রজেক্টকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্ত্মাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি'র ভেটেরারি ও এ্যনিমেল সাইন্স এর ডীন ড. রকিবুল ইসলাম, হাবিপ্রবি'র সাবেক প্রক্টর ড. মোঃ শামসুজ্জোহা, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন, দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জেলা বিএনপি'র ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারম্নক চৌধুরী শামীম, পরিচালক মঞ্জুর মোর্শেদুর সুমন, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দিনাজপুর শাখার এঙ্িিকউটিভ সেক্রেটারী মোঃ সোহেল রানা প্রমুখ।
বিজ্ঞান মেলাটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রওফাত জাহান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাজমুল হোসেন এবং মোছাঃ সাদিয়া আফরিনসহ অন্যান্য শিক্ষকম-লী।
'শিক্ষার্থীদের ঘরের কোণে বদ্ধ না রেখে মেধা বিকাশের সুযোগ দিন'প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "বর্তমান বিশ্ব পুরোপুরি বিজ্ঞানের ওপর নির্ভরশীল। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মই বিজ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে। তাই তরম্নণদের মধ্য থেকে লুকিয়ে থাকা প্রতিভা ছড়িয়ে দিতে এ ধরণের বিজ্ঞান মেলার আয়োজন খুবই জরম্নরি।"
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, "সন্ত্মানদের কেবল ঘরের কোণে আবদ্ধ রাখবেন না। তাদের এরকম প্রতিযোগিতায় অংশ নিতে দিন এবং স্বাধীনভাবে মেধা বিকশিত করার সুযোগ দিন। পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের উচিত তৃণমূলের মেধাগুলোকে খুঁজে বের করে তাদের সহযোগিতা করা, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশকে সুন্দর কিছু উপহার দিতে পারে।"