Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাস্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রম্নহের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মিলাদ মহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাস্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রম্নহের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মিলাদ মহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে মরহুমের পরিবারের পÿ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিংবদন্ত্মী সাবেক ওই রাজনীতিবিদ ও আইনজ্ঞের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, ব্যারিস্টার জমির উদ্দিন সকারের বড় ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, পঞ্চগড় জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডাভোকেট আদম সুফী। অনুষ্ঠানে বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচান সভা শেষে ঢাকার ধানমন্ডির বিখ্যাত মসজিদ-উত-তাকওয়ার (ধানমন্ডি লেক সংলগ্ন) খতিব ও সিনিয়র ইমাম মুফতি সাইফুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এর আগে গত শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি নয়াবাড়ি মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত ১২ জুলাই ২০২৬ তারিখ ভোর ৪টা ১৯ মিনিটে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশ বরেণ্য এই রাজনীতিবিদ।
কোন ভিডিও পাওয়া যায়নি