4 জন পড়েছেন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য প্রয়াত তুষার কান্ত্মি রায়-এর স্মরণে ২৬ জুলাই রোববার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রার্থনা অনুষ্ঠিত।
প্রয়াত তুষার কান্ত্মি রায় রবিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্য তুষার কান্ত্মি রায়-১ এ্যাডভোকেট তিনি ইং ১৯৭০ সালে এস,এস,সি ইং ১৯৭২ সালে এইচ, এস, সি, ইং ১৯৭৫ সালে বি.এ, এবং ইং ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি, ডিগ্রী অর্জন করেন।
প্রয়াত সদস্য তুষার কান্ত্মি রায়-১ এ্যাডভোকেট বাংলাদেশ বার কাউন্সিল হতে গত ইং ৩০-০৮-১৯৮২ সালে তালিকাভুক্তি হয়ে অত্র জেলার আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশা সততা ও নিষ্ঠার সাথে পরিচালনা করেন।মহান সৃষ্টিকর্তা তাঁর আত্মার শান্ত্মি বিধান করম্নক। এই কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এমাম আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল আলা মোঃ মাহাবুবুর রহমান ভুট্টো'র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী, অ্যাডভোকেট আবু তালেব, অ্যাডভোকেট নুরম্নজ্জামান,অ্যাডভোকেট নিখিল বাবু, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ, অ্যাডভোকেট রফিকুল আমিন, অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, অ্যাডভোকেট স্রী তুলসী চন্দ্র রায়, শ্রী সরোজ গোপাল রায়, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-২।এছাড়াও অনুষ্ঠিত তুষার কান্ত্মি রায়ের স্মরণে স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য সকল সদস্য-সদস্যাগণ।