5 জন পড়েছেন
"বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ থাকুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ করেছে কৃষি উপকরণ সরবরাহকারি প্রতিষ্ঠান ইনতেফা কোম্পানি।
রবিবার কৃষকদের নিরাপদে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করতে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে একটি করে স্প্রে মেশিন, হাতের গ্লাভস, সুরক্ষা চশমা, ক্যাপ, গেঞ্জি এবং সেফটি এপ্রোন (ফ্রক) বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) কমল কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আখতারম্নজ্জামান, ইনতেফা কোম্পানির রংপুর বিভাগীয় ম্যানেজার মোঃ আবু তাহের মামুন, দিনাজপুর ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম এবং বিরামপুরের সিনিয়র টেরিটরি অফিসার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানেবক্তারা বলেন,কৃষিতে বালাইনাশকের ব্যবহার অনেক সময় অপরিহার্য হলেও অসচেতন ভাবে ব্যবহার করলে তা কৃষক, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই বালাইনাশক প্রয়োগের সময় অবশ্যই নির্ধারিত মাত্রা অনুসরণ, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত্ম জরম্নরি।
উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কৃষকদের উদ্দেশ্যে বলেন,নিরাপদ খাদ্য উৎপাদন ও নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য বালাইনাশক ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি কৃষকদের সচেতনতার সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং বালাইনাশক প্রয়োগের সময় সুরক্ষা সরঞ্জাম পরিধান করার আহ্বান জানান।
ইনতেফা কোম্পানির কর্মকর্তারা জানান, কৃষকদের কল্যাণে নিরাপদ ও সচেতন কৃষি চর্চা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।