4 জন পড়েছেন
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্পের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন পাঁচটি পরিবারের মাঝে ঘর হস্ত্মান্ত্মর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপেস্নঙ্ হলরম্নমে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা বিস্ত্মারে সরকার নানামুখী কর্মসূচি বাস্ত্মবায়ন করছে। তিনি প্রকৃত উপকারভোগীদের হাতে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরম্নত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রম্নহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরম্নন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং উপজেলা প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক স্ত্মরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ২৭ জন শিক্ষার্থীর মাঝে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং গৃহহীন পাঁচটি পরিবারের কাছে নতুন ঘর হস্ত্মান্ত্মর করা হয়।