Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারম্নজ্জামান মিয়া এমপি গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলেছেন, সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্ত্মরিকতা, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করতে হবে। সরকারের ভাবমুর্তি রক্ষায় সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারম্নজ্জামান মিয়া এমপি গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলেছেন, সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্ত্মরিকতা, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করতে হবে। সরকারের ভাবমুর্তি রক্ষায় সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার বিরম্নদ্ধে সবাইকে সর্বোচ্চ সতর্ক, দায়িত্বশীল ও আইনানুগভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
কোন ভিডিও পাওয়া যায়নি