Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বোচাগঞ্জ উপজেলায় কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বোচাগঞ্জ উপজেলায় কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না। দেশের প্রচলতি আইন অনুয়ায়ী ও সর্বস্ত্মরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্ঠায় আমরা বোচাগঞ্জকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশালস্নাহ। তিনি বলেন, একমাত্র মাদকের কারনেই সমাজে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে। মাদককের সাথে সম্পৃক্ত যেই হোক না কে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে মাদক মুক্ত করার লÿে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে যুব সমাজকে দÿ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদÿেপ গ্রহন করা হয়েছে। দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা যেন সময়মত পর্যাপ্ত সার পায় তাও নিশ্চিত করা হবে।
কোন ভিডিও পাওয়া যায়নি