Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি বলেছেন, মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি বলেছেন, মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। হয় মাদক ছাড়তে হবে, অন্যথায় বিরল-বোচাগঞ্জ ছাড়তে হবে। আমি বিরল ও বোচাগঞ্জের মাটি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআলস্নাহ। এর জন্য প্রত্যেক জাতি গোষ্ঠি ও শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরম্নদ্ধে ঐক্য হতে হবে। আজকের ছাত্র-ছাত্রীদের যদি আমরা মাদকমুক্ত নিরাপদ জীবন দিতে না পারি, তাহলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তাই মাদকের বিরম্নদ্ধে আমাদের দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের দলের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে, আর তা যদি প্রমাণ হয়। তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি-তে তার স্থান হবে না। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে মাদকের বিরম্নদ্ধে এগিয়ে আসার জন্য আহবান আহবান জানাচ্ছি।
কোন ভিডিও পাওয়া যায়নি