1 জন পড়েছেন
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে 'শিবির মিডিয়া সেল' নামের একটি পেজ থেকে এআই দিয়ে তৈরী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। তার মানহানি করতেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। এমনটাই দাবি করে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরম্নমে ওই সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি সবার কথা ভেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন তিনি গত কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বললেন তখন তার মানহানি করতেই এআই দিয়ে তার মুখের ছবি পরিবর্তন করে এসব ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, আব্দুলস্নাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী।
এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরম্নজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহরে এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, এঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহরে এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে মঙ্গলবার রাতে বোদা উপজেলা ও বোদা পৌর যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বোদা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতারা, শিবিরের মিডিয়া সেলে প্রচারিত ভুয়া মানহানি কর ভিডিও প্রচারের তীব্র নিন্দা জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেসবুক আইডি থেকে ওই ভিডিও অপসারণের দাবি জানান। ভিডিওটি অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।