Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) ও বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা আক্তার।
বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহারিয়ার হোসেন ও মোছাঃ সুখী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি)-এর প্রোগ্রাম ম্যানেজার ওসিদ চৌকিদার, ভিএসডিএ’র ইয়ুথ প্লাটফর্ম চেন্জমেকার ইয়ুথ নেটওয়ার্ক-এর সভাপতি মোঃ শামীম হোসেনসহ সংগঠনের সদস্য জাওয়াতা, নিত্য, জান্নাতুন, শান্ত মার্ডি, চয়ন, জেমি এবং অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা আক্তার বলেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, এমনকি পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কিশোর ও তরুণরা নানা প্রলোভন ও ভুল সঙ্গের কারণে সহজেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ থেকে বেরিয়ে আসতে হলে আত্মসচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি।
এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তুলে ধরেন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বই প্রদান করা হয়, যা তাদের জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।
“এখনই সময় শপথ করার, মাদকমুক্ত সমাজ গড়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাক্ষরের মাধ্যমে মাদকের বিরুদ্ধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের সচেতন করে তুলতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কোন ভিডিও পাওয়া যায়নি