Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের বীরগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম এবং ফার্ম ম্যানেজার অমিত গুপ্ত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল ইসলাম কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহার করলে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি খাত আরও টেকসই হবে। এটি রাসায়নিকের তুলনায় অনেক বেশি নিরাপদ।কর্মশালায় বক্তারা জানান, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈবিক পদ্ধতি অনুসরণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি কমে। এর ফলে মাটির উর্বরতা বজায় থাকে এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৪৫ জন কৃষক এই কর্মশালায় সরাসরি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কৃষকরা আধুনিক এই পদ্ধতিতে ফসল রক্ষায় ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতন হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কোন ভিডিও পাওয়া যায়নি