এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আয়োজক কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা, অতিথিদের অভ্যর্থনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সমন্বিতভাবে কাজ করে অনুষ্ঠানটি সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন