3 জন পড়েছেন
দিনাজপুরে জামায়াতের রুকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কার্যালয়ে রংপুর দিনাজপুর অঞ্চল (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জামায়াতের রুকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য ফকীহ মাওলানা আব্দুল হাকিম -এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলার শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, পঞ্চগড় জেলা জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, দিনাজপুর জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আসম ইব্রাহিম, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, ঠাকুরগাঁও জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা সোলাইমান আলী,পঞ্চগড় জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে সাত বছরের কোমলমতি শিশুকেও রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না। শুধু কি তাই? বিগত সাড়ে ৪ মাসে প্রায় ৩৭০ জন শিশু বিভিন্নভাবে নির্যাতিত ও হত্যাকা-ের শিকার হয়েছে। দেশের মানুষ আজ নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অবৈধ অস্ত্রধারী এবং দলীয় সন্ত্রাসীদের যদি প্রশাসনের পক্ষ থেকে এভাবে প্রশ্রয় দেওয়া হয়, তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত মানে ফিরবে না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—দলের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন।
দ্বিতীয়ত, আমরা যদি স্থানীয় সরকারের দিকে তাকাই, তবে দেখতে পাবো যে দেশের মানুষের শাসনব্যবস্থাকে ক্রমান্বয়ে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, আমরা দেখেছি যে জেলা পরিষদের যে প্রশাসন ব্যবস্থা, তা আমলাতান্ত্রিক বা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে দেওয়ার অপচেষ্টা চলছে। যেখানে জনগণের প্রতিনিধির মাধ্যমে এই স্থানীয় সরকারগুলো পরিচালিত হওয়ার কথা, সেখানে ক্ষমতাকে কুক্ষিগত করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে।