Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
শিশুটির মা শ্রমিক ও বাবা পক্ষাঘাতগ্রস্ত। শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন উভয়পক্ষ। নুরুল ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
ফুলবাড়ী প্রতিনিধি ॥দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫বছর বয়সি বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে ১২বছর বয়সি এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫বছরের ওই বৃদ্ধের সঙ্গে ভুক্তভোগী শিশুকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির মা ফুলবাড়ী থানায় নুরুল ইসলাম ওরফে দয়াল নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে দয়াল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা।
এজাহারে জানা যায়, শিশুটির মা শ্রমিক ও বাবা পক্ষাঘাতগ্রস্ত। শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন উভয়পক্ষ। নুরুল ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
শিশুটির পরিবার সুত্রে জানা যায়, এক মাস আগে শিশুটির শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এক সপ্তাহ আগে মান-সম্মানের ভয়ে স্থানীয় কয়েকজনের চাপে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হই। দেড় লাখ টাকা আর দুই শতক জমি দিতে চেয়েছে আমাদের। তবে টাকা আর জমি কিছুই পাইনি।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ্ জানান, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির মা অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে দয়াল এর নামে মামলা করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
কোন ভিডিও পাওয়া যায়নি