Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
পঞ্চগড় প্রতিনিধি॥ভারতের এক নাগরিকের সাথে ইমুতে পরিচয় হয় বাংলাদেশী নাগরিক বৃষ্টি খাতুন (২৫) নামের এক নারীর। পরে প্রেম থেকে মোবাইল ফোনে বিয়ে হয় তাদের। সেই স্বামীর কাছে যেতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন শিশুসহ এক নারী।
পঞ্চগড় প্রতিনিধি॥ভারতের এক নাগরিকের সাথে ইমুতে পরিচয় হয় বাংলাদেশী নাগরিক বৃষ্টি খাতুন (২৫) নামের এক নারীর। পরে প্রেম থেকে মোবাইল ফোনে বিয়ে হয় তাদের। সেই স্বামীর কাছে যেতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন শিশুসহ এক নারী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ওই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। আটক ওই নারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তার সঙ্গে ছিল সাবেক স্বামীর তিন বছর বয়সী শিশু কন্যা আয়েশা খাতুন।
কোন ভিডিও পাওয়া যায়নি