Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ষষ্ঠীপাড়া গ্রামের সৌরভ হোসেন বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রসহ বৃস্টির সময় দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ হোসেন নামের এক যুবকে মৃত্যু হয়েছে।
সৌরভ হোসেন (১৮) উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
শুক্রবার (৮মে) দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ষষ্ঠীপাড়া গ্রামের সৌরভ হোসেন বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোন ভিডিও পাওয়া যায়নি