বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। দিনটি উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা তঁাতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা মহিলা দলের সভাপতি ও সাধারন সম্পাদকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পৃথক পৃথক ব্যানারে র্যালী নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন