9 জন পড়েছেন
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কোরবানীর পশুর চামড়ার বাজারে এবার বিরাজ করছে হাহাকার অবস্থা। বাজারে কাংখিত দাম না থাকায় আর্থিকভাবে চরম লোকসানের মুখে পড়েছে দিনাজপুর সহ এই অঞ্চলের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, লাম্পি স্কিন রোগাক্রান্ত গরুর চামড়ার অজুহাত দেখিয়ে ইচ্ছামতো দামেই চামড়া কিনছেন আড়তদাররা। তাদের অভিযোগ-আড়তদাররা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়ায় এই লোকসানের মুখে পড়েছেন তারা। শুধু মৌসুমী ব্যবসায়ীরাই নয়, মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানায় চামড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করতে এসে হতাশার মুখে পড়েছে এসব দাতব্য প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ঠরা। তবে আড়তদাররা বলছেন, বেশীরভাগ গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ায় কাংখিত দাম দিতে পারছেন না তারা। তাছাড়া, না বুঝেই চামড়া কেনায় এই লোকসানের মুখে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা।
দেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর চামড়া মার্কেট। এই মার্কেটে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসে মৌসুমী ব্যবসায়ীরা। এখানে চামড়া বিক্রি করতে এসে এবার দাম পাচ্ছে না মৌসুমী বিক্রেতারা। তারা জানান, প্রতিটি চামড়া ৫ থেকে ৬’শ টাকায় কিনে এনে বাজারে অর্ধেক দামও পাচ্ছেন না তারা। মৌসুমী বিক্রেতারা জানান, কেনা দামে চামড়া বিক্রি করতে না পারায় আর্থিকভাবে চরম লোকসান গুনতে হচ্ছে তাদের।
মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে আড়তদাররা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়ায় এই লোকসান গুনতে হচ্ছে তাদের।
মৌসুমী ব্যবসায়ীদের এই অভিযোগ অস্বীকার করে আড়তদার মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন, সরকার নির্ধারিত দামেই তারা কিনছেন চামড়া। তবে বাজারে আনা চামড়ার প্রায় অর্ধেক লাম্পি স্কিন রোগাক্রান্ত গরুর হওয়ায় সেই চামড়া তারা নির্ধারিত দামে কিনতে পারছেন না। তাছাড়া না বুঝেই চামড়া কেনায় মৌসুমী ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন বলে জানান দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা।
ভোক্সপপ : 5 ক্রেতা বিক্রেতা ।
সিংক ঃ ০১- মোহাম্মদ আলী, সদস্য সচিব-দিনাজপুর রামনগর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ ।
দিনাজপুরের চামড়ার বাজারে এবার প্রতিটি গরুর চামড়া সর্বোচ্চ ৩,শ টাকা এবং কোন কোন গরুর চামড়া ৫০ টাকা দরে বেচাকেনা হয়েছে। ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সেই চামড়া ফেলে দিয়ে চলে গেছে।##
মো: মামুনুর রশিদ
দিনাজপুর
০১৭৪১৭০৩০১০