দিনাজপুরের বিরলে সম্প্রতি রঘুপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিকক-কর্মচারীদেরকে নানা ভাবে হয়রানি, হামলা এবং লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি পেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারের সন্মূখ সড়কে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানব বন্ধন করা হয়। পরেসেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ চলাকালীণ উপজেলা শিক্ষক সিমিতি'র সভাপতি ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দিনাজপুর জেলা শাখার সভাপতি কাজী আব্দুর রহিম, দিনাজপুর জেলা শাখা শিক্ষ প্রতিষ্ঠান কর্মচারী সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক রশিদ, শিক্ষক সমিতির দিনাজপুর সদর উপজেলাশাখার সভাপতি আজিজার রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাজেদুর রহমান পাপ্পু, মাদ্রাসা শিক্ষক সমিতির দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি জামিলুর রহমান, সাধারধণ সম্পাদক মুনছেফ আলী প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩ সেপ্টেম্বর রঘুপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ঢুকে যারাবিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ও কর্মচারীদের ওপর ন্যাক্কার জনক ভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে, অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রম্নত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
বক্তব্য শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামের কাছে পেশ করেন।
উলেস্নখ্য, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ৭নং বিজোড়া ইউপি'র রঘুপুর উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সুলতান চৌধুরী এর আগমন ও বরণকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে বহিরাগতদের দ্বারা মারপিটের ঘটনা ঘটে। এতে ওই বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সুলতান চৌধুরী গুরুতর আহত হলে তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করানো হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত্মরিত করা হয়।
এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিÿক মমিন উদ্দীন বাদী হয়ে এজাহার নামীয় ১৪ জনসহ আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিরল থানায় সংশিস্নষ্ঠ ধারায় একটি মামলা নং ২, তাং-৪-৯-২০২৬ ইং দায়ের করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন