4 জন পড়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে| দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দলটি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে|
শনিবার (৩০মে) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
আনোয়ারুল ইসলাম বলেন, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে| সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি| একই সঙ্গে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, নির্বাচনের আগে দেশব্যাপী জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছিল| দেশের বিভিন্ন স্থানে, ট্রেনে, লঞ্চে ও পাবলিক যানবাহনে মানুষের মুখে মুখে দলের স্লোগান শোনা গেছে এবং গণজোয়ার সৃষ্টি হয়েছিলো| তবে নির্বাচনের দাযি়ত্বে নিয়োজিতদের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন কৌশল ও ব্যবস্থার কারণে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটতে দেয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন|
তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী হতাশ নয়| দলটি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে| জনগণের ন্যায্য অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং ˆবষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে|
উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম ˆসকত, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজাসহ প্রমুখ|