6 জন পড়েছেন
উৎসবমুখর পরিবেশে নিজের ¯^াস্থ্য সচেতনতা, মাদকমুক্ত সমাজ গড়া, সামাজিক সম্প্রীতি ও বন্ধন বাড়ানোর প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে ৭ কিলোমিটার মিনি ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়েছে|
দৌঁড়ে সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ৩ শতাধিক দৌঁড়বিদ অংশগ্রহণ করেন|
শনিবার চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনার (স্টেশন চত্ত্বর) প্রাঙ্গণে স্টুডেন্ট এসোসিয়েশন অফ চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর-পাঠাগার এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়|
মিনি ম্যারাথন দৌঁড়ের উদ্বোধন ও মেডেল প্রদান করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি|
মিনি ম্যারাথন দৌড়ে জেলার বীরগঞ্জ উপজেলার হানিফ উদ্দিন প্রথম স্থান, পার্বতীপুর উপজেলার রবিউল ইসলাম দ্বিতীয় ও চিরিরবন্দর উপজেলার বাপ্পী হাসান তৃতীয় স্থান লাভ করেন|
স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)'র সভাপতি এস এম মোস্তাকিম হাসনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মেহের হোসেন রেসি. মডেল স্কুলের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ডা. আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের ¯^ত্বাধিকারী ডা. ওয়াসিম উদ্দিন শাহ, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)'র প্রতিষ্ঠাকালীন সভাপতি দুদক কর্মকর্তা হাবিবুর রহমান লাবু, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)'র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতার, ফ্যাশন ফ্যাক্টরী বাংলাদেশ লিমিটেডের ¯^ত্বাধিকারী মো. রুকুনুজ্জামান রোকন প্রমূখ উপস্থিত ছিলেন|