Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে|
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| সোমবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান| আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম| অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাজেদুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম ও ডাঃ ইউনুস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ|
কোন ভিডিও পাওয়া যায়নি