সংঘাত-সহিংসতা নয়, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ কমিটি।
উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক আব্দুস সামাদ মধু মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী।
এ সময় বক্তব্য দেন উপজেলা পিএফজি কমিটির সদস্য সাহাব উদ্দিন মণ্ডল মামুন, কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শফিকুল ইসলাম চপল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, রতন অধিকারী ও শাহানা বেগম লাকীসহ অনেকে।
বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়। একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, আইনের শাসন, অর্থনৈতিক সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, সব সম্প্রদায় পারস্পরিক সম্মান পাবে এবং প্রত্যেক মানুষ নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন