জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক মাদক মামলার আসামি বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটুল কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় বিটুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ১৩টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে এবং কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, ‘বিটুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, এ ঘটনায় বিটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন