বোচাগঞ্জ থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে চৌকিদার ও দফাদারদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সদস্যদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি বোচাগঞ্জ থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), দিনাজপুরসহ বোচাগঞ্জ থানা পুলিশের অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন