6 জন পড়েছেন
ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, টিএসও হারুন অর রশিদ ও কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ এবং পিডিএস মোঃ মোজাফফর হোসেন|
মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের ¯^ত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত প্রায় ৬৬ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন|
কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ নির্বাচন, হাইব্রিড ধানের চাষাবাদ, আলু, উফশী ধান, ভুট্টা, সবজি ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন| পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনের নানা কৌশল তুলে ধরা হয়|
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ আফজাল হোসেন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই| উন্নত জাতের বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা অধিক ফলন অর্জন করতে পারবেন| কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে| আলোচনা শেষে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য আলোচিত ব্র্যাক হাইব্রিড-১০ ধান বীজ মডেল কৃষকদের মাঝে বিতরণ করা হয়|