Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
২০২৫ - ২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
২০২৫ - ২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (৪জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়| উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়ন প্রকল্পের দিনাজপুর অঞ্চলের মনিটরিং অফিসার মোঃ আরিফ আফজাল| কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় খামারবারি’র উপ পরিচালক মোঃ আব্দুল মতিন| প্রজেক্টরে কারিগরি সেশন উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন| এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ¯^াস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ| বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন| কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
কোন ভিডিও পাওয়া যায়নি