Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চিরিরবন্দরে আন্ত উপজেলা প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে|
চিরিরবন্দরে আন্ত উপজেলা প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে| গতকাল ৫ জুন শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর কাবাডি ক্লাবের আয়োজনে প্রীতি কাবাডি খেলার উদ্বোধন করেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও ফুটবল কাবাডি হ্যান্ডবল ভলিবল রেফারী প্রধান শিক্ষক মোরশেদ উল আলম| এসময় ক্রীড়া সংগঠক ও কাবাডি রেফারী নজরুল ইসলাম দুলাল, বাংলাদেশ জাতীয় জুনিয়র কাবাডি দলের সদস্য ও দেশসেরা কাবাডি রেইডার মেনহাজুল রাব্বী, উপজেলার শ্রেষ্ঠ ফুটবল গোলরক্ষক আসদুজ্জামান আসাদ, ধারাভাষ্যকার রহুল আমিন রুহেল, ফুটবল রেফারী ফয়জার হোসেন, হুমায়ুন কবির রিপন প্রমূখ সহ বিভিন্ন জাতীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন| খেলায় চিরিরবন্দর উপজেলা ৬৮-২৭ পয়েন্টের ব্যবধানে দিনাজপুর সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে|
কোন ভিডিও পাওয়া যায়নি