5 জন পড়েছেন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে দিনাজপুর সদর-৩ আসনকে শান্তি, সাম্য ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ˆসয়দ জাহাঙ্গীর আলম|
শুক্রবার (৫ জুন) দিনাজপুর সৎসঙ্গ বিহারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| অনুষ্ঠানে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ˆসয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়|
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই| সনাতনী ধর্মাবল¤^ী সম্প্রদায়ও এই সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার| মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে| কোথাও এ ধরনের কর্মকাণ্ড ঘটলে আমাকে অবহিত করবেন|”
অনুষ্ঠানে ¯^তিসেবক প্রদীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রশীদ কচি এবং পৌর বিএনপির ৬ ন¤^র ওয়ার্ডের সভাপতি ইসমাইল খান জন্স|
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সৎসঙ্গ বিহারের সভাপতি ক্ষীতিশ চন্দ্র শীল,সহ- প্রতি ঋত্বিক (ঝচজ), সহ-সভাপতি নবীন রায়, সহ-সভাপতি সন্ধি রায়, উৎসব সম্পাদক অমূল্য রায়, (জ্যেষ্ঠ প্রভাষক), সম্পাদক মহিতোষ রায়, (জ্যেষ্ঠ প্রভাষক) ও বিহার পুরোহিত দীপক ব্যানার্জীসহ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ|