দনাজপুরের বীরগঞ্জে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে লেগেছে নতুন রঙের ছোঁয়া।
১২ মে সোমবার উপজেলার পাল্টাপুর, পৌরসভা নিজপারা, সাতোর, ভোগনগর , শিবরামপুর ইউনিয়ন সহ শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ জনপদ ও বাড়ির আঙিনায় ফুটতে শুরু করেছে দৃষ্টিনন্দন সোনালু ফুল। ঝুলন্ত হলুদ রঙের থোকা থোকা ফুলে গাছগুলো যেন প্রকৃতিকে সোনালি আবরণে সাজিয়ে তুলেছে।
সোনালু ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে সকাল ও বিকেলের আলোয় ফুটন্ত সোনালু ফুল আরও মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করছে।
স্থানীয় কাজল এলাকার প্রবীণদের মধ্যে মো মফির উদ্দিন প্রতিবেদককে জানান, একসময় বীরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর সোনালু গাছ দেখা গেলেও বর্তমানে দিন দিন এর সংখ্যা কমে যাচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা, পরিবেশ সচেতনতার অভাবকে এর অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা।
প্রকৃতিপ্রেমীরা জানান, সোনালু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই গাছ সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
উপজেলার কয়েকজন শিক্ষক ও পরিবেশকর্মী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে বেশি বেশি সোনালু গাছ রোপণ করা হলে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি আগামী প্রজন্মও প্রকৃতির এই সৌন্দর্যের সঙ্গে পরিচিত হতে পারবে।
প্রকৃতির এই সোনালি সৌন্দর্য ধরে রাখতে এখনই সোনালু গাছ রক্ষা ও নতুন করে রোপণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন