Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের কাহারোলে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার (৯ জুন’২৬) সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ হলরুমে সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধীত) প্রকল্পের আওতায় দিনব্যাপী অত্র উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পাট চাষী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
দিনাজপুরের কাহারোলে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার (৯ জুন’২৬) সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ হলরুমে সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধীত) প্রকল্পের আওতায় দিনব্যাপী অত্র উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পাট চাষী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম| অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষকদেরকে পাট ও পাটবীজ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, দিনাজপুর জেলা বিএডিসি (বীজ বিপনণ)-এর উপ-পরিচালক মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার কৃষিবিদ মোঃ খুরশীদ হাসান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া অঞ্চলের দায়িত্বরত সহকারি পরিচালক সুমীর চন্দ্র সওদাগর, দিনাজপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপজেলা সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা তরুণ রায়সহ অন্যান্যরা|
কোন ভিডিও পাওয়া যায়নি