দিনাজপুরের কাহারোলে মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে উক্ত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি'র যুবদলের যুগ্ন আহবায়ক মো,জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা সিনিয়র সার্কেল অফিসার (কাহারোল- বোচাগঞ্জ) মো. মনিরুজ্জামান এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন। উপজেলা বিএনপি'র যুবদলের আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদেক প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন