Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিশ্বকাপ ফুটবল উম্মাদনা শুরুর পূর্বেই চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে|
বিশ্বকাপ ফুটবল উম্মাদনা শুরুর পূর্বেই চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| গত ৯ জুন মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে| এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উম্মাদনা| উভয়দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে ব্যাপক আনন্দ-উল্লাস| এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠের চারিদিক দর্শকে পরিপূর্ণ হয়ে যায়| অনেকেই বিদ্যালয় ও বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন| খেলা শুরু হলে দর্শকরা নিজ নিজ দলের পক্ষে শ্লোগান দিতে থাকে| হাজার হাজার দর্শক এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন| খেলার প্রথমার্ধ গোল শুন্যভাবে শেষ হয়| বিরতীর পর ব্রাজিল সমর্থক দলের মো. রনি জয় সূচক গোলটি করেন| ফলে এ প্রীতি ফুটবল ম্যাচটি ১-০ গোলে শেষ হয়| খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের মো. রনি|
কোন ভিডিও পাওয়া যায়নি