Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের| বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা| প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হাকিমপুরে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা| বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা গেছে ব্যাপক উৎসাহ|
আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের| বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা| প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হাকিমপুরে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা| বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা গেছে ব্যাপক উৎসাহ| বুধবার (১০ জুন) সকালে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিভিন্ন আকারের ফুটবল দলের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা| ছোট, মাঝারি ও বড় আকারের পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে| এছাড়া ল¤^া বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা যায় অনেক বিক্রেতাকে| পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বিশ্বকাপ সামনে রেখে কয়েকদিন ধরেই পতাকা বিক্রি করছি| সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা| প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে| অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন| স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হিলিতে আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলেরই বিপুল সংখ্যক সমর্থক রয়েছে| ইতোমধ্যে অনেকেই নিজেদের পছন্দের দলের জার্সি পরে ঘোরাফেরা শুরু করেছেন| বিভিন্ন সড়ক, বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চায়ের দোকানে বিশ্বকাপ ও প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী|
কোন ভিডিও পাওয়া যায়নি