দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ|
বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে বোচাগঞ্জ থানা পুলিশের একটি দল সেতাবগঞ্জ পৌর শহরের মিলরোড কারিতাসপাড়া তার নিজ বাড়ী থেকে আওয়ামীলীগ নেতা মোঃ আফছার আলীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়| ২০২৪ সালের ৫ আগষ্টের পর আওয়ামীলীগ নেতা মোঃ আফছার আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল| তবে তিনি এসব মামলা থেকে জামিনে বেরিয়ে আসেন| বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন|
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন