Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
তরুণ কিশোর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পঞ্চগড়ে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তরুণ কিশোর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পঞ্চগড়ে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক অফিসের তত্ত্বাবধানে সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়। এতে পঞ্চগড় সদর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুন শিক্ষার্থীদের উদ্ভাবনকৃত ১২ টি বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারনা প্রদর্শিত হয়। দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহন মিনজি এবং সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী, সদর উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবীর মো কামরুল হাসান শিক্ষার্থীদের প্রকল্পগুলো পরিদর্শন করে মূল্যায়ন করেন। পরে তাদের মূল্যায়নের ভিত্তিতে পুরুস্কার বিতরণ করা হয়।
কোন ভিডিও পাওয়া যায়নি