2 জন পড়েছেন
দিনাজপুরের বিরলে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি) সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয় প্রশিক্ষকের প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের হলরুমে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে কৃষকদের জন্য এই পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার|
প্রশিক্ষণ প্রদান করেন, গেইন এর কনসালটেন্ট সুবর্ণা ইসলাম| এসময় উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সাপোর্ট স্টাফ মো: সালমান, ৬নং ভান্ডারা ইউনিয়নের মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম এর সকল সদস্য বৃন্দসহ প্রমূখও উপস্থিত ছিলেন|
প্রশিক্ষণে কৃষকদের পুষ্টি-সংবেদনশীল কৃষিকাজে নিউট্রিশন-সেনসিটিভ এগ্রিকালচার-এর উদ্বুদ্ধ করা, স্থানীয় পর্যায় পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা, উৎপাদন বৈচিত্র বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোসহ প্রধান পুষ্টি উপাদান যেমন- আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং গুরুত্ব এর উপরে প্রশিক্ষন দেয়া হয়| এছাড়াও কিশোর ও কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান তৈরি, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়|