2 জন পড়েছেন
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) নামে এক স্কুলের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন| শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
নিহত বিষাদু চন্দ্র হাড়ি উপজেলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন| তিনি বজরুক বাগবাড়ী এলাকার বাসিন্দা|
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খয়েরপুকুর হাট থেকে একটি কাঁঠাল কিনে সাইকেলের ক্যারিয়ারে করে বাড়ি ফিরছিলেন তিনি| পথে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির শ্যামল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়|এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন| পরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন|
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (আইসি) উজ্জ্বল কুমার ˆমত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে| প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে|
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিষাদু চন্দ্র হাড়ি দীর্ঘদিন ধরে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন| সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও কর্মনিষ্ঠ একজন ব্যক্তি|
তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| স্থানীয়রা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন|
দেশের সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্ঠা চলছে