2 জন পড়েছেন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে|
গতকাল ১২ জুন শুক্রবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলজাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি|
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, শিক্ষার্থী শেখ নাসিম মর্তুজা, নাজিফা ইভা প্রমূখ বক্তব্য রাখেন|
ইনোভেশন কার্যক্রমে ১৩টি স্টলে উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন|
দিনাজপুরের বিরামপুরে পুশ-ইন এর প্রতিবাদ ও সীমান্ত হত্যা বন্ধের দাবীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবীতে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১২ জুন, শুক্রবার, বিকেল সাড়ে ৩ টায়, বিরামপুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়|
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার আহ্বায়ক ইমরুল কায়েস রুপম, এনসিপি'র জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম ˆসকত, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম,শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক এনামুল হক ও সাবেক জেলা শিবিরের সভাপতি জাকির হোসেন প্রমুখ|