4 জন পড়েছেন
জ্বালানি শুধু যন্ত্রের গতি সঞ্চার করে না, এটি মানুষের জীবনযাত্রা, শিল্প ও উন্নয়নের অগ্রযাত্রাকেও সচল রাখে| সেই অগ্রযাত্রার নেপথ্যের মানুষগুলো যখন এক ছাদের নিচে মিলিত হন, তখন তা কেবল একটি সভা নয়— হয়ে ওঠে অভিজ্ঞতা, আত্মিক বন্ধন ও আগামী দিনের ¯^প্ন বিনির্মাণের এক অনন্য আয়োজন|
১৩ জুন ২০২৬ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের জেলরোডস্থ ইয়াম্মি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা| এতে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি অ্যাডভোকেট এটিএম হাবিবুর রহমান|
সভার শুরুতে ¯^াগত বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট এটিএম হাবিবুর রহমান বলেন, “আমাদের এই সংগঠন শুধু ব্যবসাযি়ক প্রয়োজনের বন্ধন নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার এক বৃহৎ পরিবার| সততা, দাযি়ত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে|”
তিনি আরও বলেন, “জ্বালানি খাত দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি| তাই সেবার মান, ¯^চ্ছতা ও সদস্যদের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে| ঐক্যের এই বন্ধনই আমাদের সংগঠনকে আরও সুদৃঢ করবে|”
গ্রুপের নির্বাহী সদস্য রাহবার কবির পিয়ালের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ রজব আলী সরকার তুলে ধরেন সংগঠনের এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম প্রধান উপস্থাপন করেন বার্ষিক আয়-ব্যয়ের হিসাব|
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মফিতুল্লাহ চৌধুরী বাবলা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ| মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সেলুসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জ্বালানি তেল পরিবেশক ও পেট্রোল পাম্প মালিকগণ|
অনুষ্ঠানের এক আবেগময় মুহূর্তে সংগঠনের প্রয়াত সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়| তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত| প্রার্থনার নীরবতায় যেন ধ্বনিত হয় একটি পরিবারের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার অমলিন বার্তা|
সৌহার্দ্যের উষ্ণতা, সম্প্রীতির বন্ধন এবং ভবিষ্যতের উন্নয়নের অঙ্গীকার নিয়ে শেষ হয় দিনাজপুরের জ্বালানি পরিবারের এই বার্ষিক সাধারণ সভা| রেখে যায় এক উজ্জ্বল প্রত্যয়— ঐক্যই শক্তি, আর সম্মিলিত প্রচেষ্টাই সফলতার সবচেয়ে দৃঢ ভিত্তি|