4 জন পড়েছেন
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপনের লক্ষ্যে গতকাল ১২ জুন শুক্রবার বিকেলে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সভায় অনুষ্ঠানের তারিখ নির্ধারণ, রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশনের ধরন, বিভিন্ন প্রস্তুতি কমিটি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মো. আবু সাইম জাহান।
সভায় হীরক জয়ন্তী উদযাপন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি মুল প্রস্তুতি কমিটি এবং একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী এবং দিপই এক্স-স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল আমিনকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য নির্বাচিত হয়
সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক চিফ ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) এ.আই.এম. মিজানুর রহমান এবং সাবেক ইনস্ট্রাক্টর মো. মোজাফ্ফর হোসেন।
মূল কমিটির আহ্বায়ক নির্বাচন করা হয় পদাধিকারবলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয় পদাধিকার বলে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি কে, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হবে স্থানীয় পর্যায় থেকে ৪-৫ জনকে ( অধ্যক্ষ মহোদয় উপস্থিত না থাকায় এটি পরে করা হবে) । অন্যান্য অঞ্চল থেকে একজন করে প্রতিনিধি, আইডিইবির সভাপতি এবং ঢাকার একজন প্রতিনিধিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয় এক্স-স্টুডেন্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম । দিপই থেকে নির্বাচিত করা হবে ১ জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন আব্দুল আউয়াল এবং মোস্তফা কামাল মিলন, আইডিইবি’র সাধারণ সম্পাদক
মন্জুর মোর্শেদ সুমন।
সভায় বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়। মো. সাজেউল ইসলামকে অর্থ কমিটির প্রধান। অর্থ উপ-কমিটির সদস্য সচিব দিপই থেকে এবং ঢাকার একজন প্রতিনিধির নাম পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।
রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক হিসেবে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন প্রতিনিধিকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সদস্য সচিব করা হয় মো. মোতাহার হোসেনকে।
স্মরণিকা প্রকাশনা কমিটির আহ্বায়ক নির্বাচিত হন চেয়ারম্যান প্রকৌশলী
মো. রুহুল আমিন। যুগ্ম আহ্বায়ক হিসেবে ইনস্টিটিউটের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে। বিজ্ঞাপন সংগ্রহ কমিটির আহ্বায়ক হিসেবে প্রকৌশলী আব্দুল আউয়াল এবং সদস্য সচিব হিসেবে ঢাকার আবু বক্করকে দায়িত্ব দেওয়া হয়।
দপ্তর পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ইনষ্টাকটর মো. মোজাফ্ফর হোসেনকে। তাকে সহযোগিতা করবেন এক্স-স্টুডেন্ট ফোরামের সদস্য গোলাম রব্বানী ও রাসেল। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মানস কুমার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান শরিফুল ইসলাম ও (জুনিয়র ইনষ্টাকটর মেকানিক্যাল) জেসমিন আরা।
সাজসজ্জা কমিটিতে দায়িত্বে মো. হাবিবুর রহমান, লায়েক ও আলমগীর।
এছাড়া প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সংখ্যা ১০ থেকে ১৫ জনে উন্নীত করার প্রস্তাব সভায় উত্থাপিত হয়।
খাদ্য, আপ্যায়ন ও আবাসন সংক্রান্ত উপ-কমিটিসহ অন্যান্য বাকি কমিটিগুলো পরবর্তী সভায় গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট গত ছয় দশক ধরে দেশের কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হীরক জয়ন্তী উদযাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, অর্জন এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।
সভায় প্রথম ব্যাচ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ২৫টি ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি মওকুফ করার বিষয় এবং প্রাক্তন শিক্ষার্থী শাহ মো. আলমগীরসহ প্রবীণ শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদানের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সভা শেষে আগামী ২৬ জুন একই সময়ে এবং একই স্থানে পরবর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জুম মিটিংয়ে সদ্য গঠিত ঢাকা কমিটির সদস্যরা, মালয়েশিয়া থেকে সাবেক শিক্ষার্থী জাকির অংশ গ্রহণ করেন। কারিগর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় জুম মিটিংয়ের মাধ্যমে সকলের উদ্দেশ্যে ভবিষ্যত করনীয় সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় সকলের সন্মতিকর্মে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৬। রেজিস্ট্রেশন সম্পন্ন ভাবে অনলাইনে করা হবে, অফলাইনে কোন রেজিস্ট্রেশন হবে না।রেজিস্ট্রেশনের হার নির্ধারণ করা হয়েছে জন প্রতি ২০০০/- টাকা,পরিবারের কোন সদস্য থাকলে প্রতিটি সদস্যদের জন্য জনপ্রতি একই ফি প্রযোজ্য হবে।