দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাসেবা গতিশীল করা ও ব্যাংকিং সুবিধা সহজ করতে এনসিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুদান হিসেবে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং ব্যাংকের একটি বুথ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পাশাপাশি জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের সম্মুখে এনসিসি ব্যাংকের একটি এটিএম বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এনসিসি ব্যাংক সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল চত্বরে এই এটিএম বুথ চালু থাকলে এখানে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি ব্যাংকিং ও নগদ টাকা উত্তোলনে সেবা গ্রহণ সহজ হবে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এনসিসি ব্যাংকের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডা. মো. গোলাম গাউস মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন