‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে পালন করা এই দিবসটিতে যেসব কর্মসূচী পালন করা হয় সেসব হচ্ছে বর্ণাঢ্য র্যালী, পথচারিদের মাঝে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ।
দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন কোনো কর্মসূচী গ্রহণ না করলেও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা খবর পেয়ে এসে বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন।
র্যালী থেকে পথচারিদের সড়কে নিরাপদে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার উপদেস্টা জামায়াতে ইসলামি সৈয়দপুর উপজেলা আমির ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিএনপি’ নেতা সাবেক প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম রেজা, সংগঠনের সাধারন সম্পাদক কামাল ইকবাল ফারুকী, রফিকুল ইসলাম মন্ডল, শিরিনা আক্তার, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম বাদশা প্রমূখ। এসব কর্মসূচীতে থানা পুলিশের ও ট্রাফিক পুলিশের সদস্যরাও অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন