জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বাসসকে এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার এসএসসি পরীক্ষায় বিৃত্তি প্রাপ্তদের তালিকা আজ বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী শর্ত-সাপেক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে তালিকাভুক্ত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৯৮৩ জনকে বৃত্তি প্রদান করার চুড়ান্ত সিদ্ধান্তের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি এবং ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন।
বৃত্তি প্রাপ্তরা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের শর্ত পূরণ সাপেক্ষে বৃত্তি প্রাপ্ত হবেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ বাসসকে জানান, এসএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের তালিকায় তাদের মেধার ভিত্তিতে এ বৃক্তি প্রদানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃত্তি প্রদানের মাধ্যমে যাতে আগামীতে শিক্ষার্থীরা পড়াশোনয় আরো উৎসাহিত হয়, সে বিষয়টি তিনি আশ্বস্ত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন