4 জন পড়েছেন
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সাধারণ সভা (২০২৪-২০২৬) উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দিনাজপুর শহরের জোড়াব্রীজ সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্সেস মিলনায়তনে এই দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশন এর সম্মানিত সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ও বিজ্ঞ কর আইনজীবীবৃন্দের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ করা হয় এবং পরলোকগত কর আইনজীবী ও তাঁদের স্বজনদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও সাংগঠনিক কার্যক্রম সভার প্রথম পর্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফায়েত হোসেন কর্তৃক সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ছিল- বিগত সময়ে প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন। ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের দ্বি-বার্ষিক প্রতিবেদন পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন। সংগঠনের পরিধি বাড়াতে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিকরণ।
আর্থিক বাজেট ও নিরীক্ষক নিয়োগ পর্বে সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল বিগত ২ বছরের আর্থিক হিসাব (২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬) পেশ করেন, যা উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে অনুমোদিত হয়। একই সাথে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং উক্ত অর্থবছরের জন্য নতুন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মাননা প্রদান ও মুক্ত আলোচনা এবারের সাধারণ সভার একটি অন্যতম আকর্ষণ ছিল জ্যেষ্ঠ ও কৃতি সদস্যদের মূল্যায়ন। পেশাগত জীবনে দীর্ঘ অবদান ও অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিনিয়র বিজ্ঞ কর আইনজীবী এবং বিশেষ গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখা আইনজীবীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মানীত সদস্যরা হলেন- বাবু সত্য নারায়ন আগারওয়ালা, মো. রফিকুল ইসলাম ঘুটু, জফুর উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, মো. মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও অত্র বারের সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পিপি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলী, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাবেক পিপি মো. হামিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পর্ব শেষে কর আইন, পেশাগত উন্নয়ন ও বার অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্যগণ তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সাধারন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাস্সোসিয়েশন এর সহ-সভাপতি সুব্রত মজুমদার ডলার, সহ-সভাপতি আবু সাঈদ বাবু ও প্রবীন সদস্য বাবু সত্য নারায়ন আগারওয়ালা। । সভায় উপস্থিত ছিলেন সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও সহ সাধারন সম্পাদক (দায়ীত্ব প্রাপ্ত) প্রণয় মাইকেল রোজারিও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নকিবুল হক খান, এ্যাড. মো. সলিমুল্লাহ, এ্যাড. মো. আবু তাহের, এ্যাড. মো. আতিকুর রহমান, এ্যাড. জাকিয়া তাবাসসুম (জুঁই), এ্যাড. মো. মইনুল হোসেন মামুন, এ্যাড. মো. জাকারিয়া হোসেন, মো. মুনতাসির আজিজ (উপল), মো. শাহনেওয়াজ ফিরোজ, শুভ শাহ্, এ্যাড. এ কে এম রেজাউল চৌধুরী প্রমুখ।
সাধারন সভার সমাপনী অংশে সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল তাঁর সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের ঐক্য ও পেশাদারিত্বের মান ধরে রাখার আহ্বান জানান। পরিশেষে, উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।