4 জন পড়েছেন
১২ জুন ২০২৬ ইং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দিনাজপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনের সম্মুখ সারির গুলিবিদ্ধ আহত যোদ্ধা মোঃ শাহীন-কে আহ্বায়ক এবং মোঃ মাসুম হোসেন-কে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ শাহীন বলেন, “সর্বপ্রথম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী (দিনাজপুর ৬) আসনের এমপি আবু জাফর মোঃ জাহিদ হোসেন । (দিনাজপুর ৪) আসনের এমপি হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, এবং দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ভাইদের প্রতি।
মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী তিনি জুলাই যোদ্ধাদের একত্রিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে তিনি সকল সদস্য-কে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ শাহীন তিনি আরো বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে প্রকৃত জুলাই যোদ্ধাদের তথ্য সংরক্ষণ, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তাদের সামাজিক ও মানবিক সহায়তায় কাজ করা। আমরা কোনো বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত মাননীয় মন্ত্রী, এমপি এবং জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিক নির্দেশনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ মাসুম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।