3 জন পড়েছেন
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘সেন্ট ফিলিপস& ডে ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬’ উদযাপিত হয়েছে| রবিবার (১৪ জুন -২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের সিনিয়র ম্যানেজার মি. রবি সেবাষ্টিয়ান পিউরীফিকেশন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন ফাদার নিখিল ঘোরামী, টিওআর| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি|
“সেন্ট ফিলিপস& ডে ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী” উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে| কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো| অনুষ্ঠানজুড়ে ছিল রবীন্দ্র ও নজরুল সংগীতের সুরেলা পরিবেশনা, মনকাড়া নৃত্য, চমৎকার কবিতা আবৃত্তি এবং শিক্ষণীয় ও রসাত্মক অভিনয়| এ ছাড়া এই বিশেষ দিনটি উপলক্ষে প্রাসঙ্গিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা সেন্ট ফিলিপের আদর্শ এবং দুই মহান কবির সাহিত্যকর্ম ও জীবনদর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান|
অনুষ্ঠানে সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক প্রাণ কুমার বর্মণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন|
সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে এক দারুণ উদ্দীপনা ও আনন্দের আমেজ বিরাজ করছিল| পরিশেষে, সভাপতির ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে|