3 জন পড়েছেন
দিনাজপুর প্রতিনিধি: সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ।
রবিবার (১৪ জুন) সকাল ৯টায় দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে মরহুমার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা খুরশীদ জাহান হকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক৷ প্রফেসর ড মোঃ এনামউল্যা, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান।
এছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরজামান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-সভাপতি মো. মানু মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা খুরশীদ জাহান হকের কর্মময় জীবন ও নারী-শিশু উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।