3 জন পড়েছেন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর চাইল্ডহোম অডিটোরিয়ামে গতকাল নজরুল পাঠাগার ও ক্লাবের উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দিনব্যাপী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে| সাংস্কৃতিক বিভাগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি কবি ও গবেষক প্রফেসর ড. মাসুদুল হক, বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. তারেক রেজা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা করেন| ¯^াগত বক্তব্য রাখেন নজরুল পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, সংক্ষিপ্ত আলোচনা করেন সাবেক সভাপতি বাবু নন্দীশ^র দাস ও এ্যাডভোকেট তুষার কান্তি রায়|
এছাড়াও পর্ব ভিত্তিক আসরে রনজিৎ রায়, অদিথি রায় ও মেহনাজ পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও ˆদনিক উত্তরবাংলা সম্পদক মোঃ মতিউর রহমান, অধ্যাপক মলয় চন্দ মুখোপাধ্যায়, অধ্যাপক হাসানুজ্জামান, শিশু সাহিত্যিক হাসনাত আমজাদ, ছড়াকার মোস্তফা আনছারী, কবি ও সংগঠক আলমগীর কবির হৃদয়, কবি ইউনুস আহমেদ, কবি মাহবুবুল হক দুদু, ছড়াকার রাজ্জাক দুলাল, কবি সজীব দেবনাথ, পুষ্পিতা চট্টোপাধ্যায়, রূপালী ঘোষ, তারকনাথ গিরি, গবেষক আজহারুল আজাদ জুয়েল বক্তব্য রাখেন|
দিনব্যাপী আসরে ছড়া ও কবিতা পাঠ করেন, কবি ও গীতিকার এস এম খলিল বাবু, গীতিকার বেলায়েত হোসেন, গীতিকার ও ছড়াকার মতিয়ার রহমান, কবি মাসুম আউয়াল, কবি এটিএম ফজলুল করিম, কবি দেলোয়ার হোসেন দিলু, কবি নীলিমা নীল, কবি সোনিয়া খাতুন, কবি সিদ্দিকুর রহমান সিদ্দিক, কবি রফিক আহমেদ, কবি আশিকুর রহমান, কবি নন্দিনী আরজু, কবি ওয়াজেদ বিশ^াস, কবি রমজান আলী, কবি এস এম ইতি, কবি ও গায়ক রিতা হেমরম, কবি ও সংগঠক রইস উদ্দিন রকি, কবি চন্দন চন্দ্র মহন্ত, কবি টিএইচ বকুল, কবি মাহবুব হাসান, কবি বাসব রায়, কবি ইব্রাহিম আজাদ, কবি ও সম্পাদক তুষার শুভ্র বসাক, কবি ডিএম মুজির, কবি রাগিব বি কে চৌধুরী, ছড়াকবি অনন্য আমিনুল ও কবি মীর্জা ইকবাল বেগ, শিশু সাহিত্যিক ও ছড়াকার হাসানাত আমজাদ, শিশু সাহিত্যিক ও ছড়াকার মোস্তাফা আনসারি, কবি ও গীতিকার সংগঠক আলমগীর কবির হৃদয়, কবি যতন দেব নাথ, কবি সেলিনা খাতুন প্রমূখ|
২য় পর্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক হাসানুজ্জামান মুখ্য সমš^য়ক নেঙ্গর, বিষেশ অতিথি ছিলেন ইউনুছ আহমেদ সমš^য়কারী নেঙ্গর| সভাপতিত্ব করেন লুৎফর রহমান| এ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহিদুল আলম রিপন, কবি সিরাজুল ইসলাম, কবি রুখশানা পারভিন, কবি মিজানুর রহমান, কবি মনির উদ্দীন, কবি রমজান আলী, কবি শফিকুর রহমান, কবি সিহাব আলী, কবি সঙ্গীত মন্ডল|
৩য় পর্বে নজরুল পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. মাসুদুল হক, বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. তারেক রেজা, মুক্তিযোদ্ধা ও ˆদনিক উত্তরবাংলা সম্পদক মোঃ মতিউর রহমান, গবেষক আজহারুল আজাদ জুয়েল|
এ অনুষ্ঠানে প্রতিবেশী দেশ ভারত থেকে অংশগ্রহন করেন বিশিষ্ট লেখক পুস্পিতা চট্যোপাধ্যায়, রুপালী ঘোষ, তারকানাথ গিরী| তাদেরকে অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মাসুদুল হক|